1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নেত্রকোনায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর নেতাই নদীতে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে আবুল হাশেম (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার নেতাই নদীর ডুবে যাওয়া এলাকার প্রায় ১৫ গজ দুরে একটি পাটক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে বাড়ির সামনে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। মৃত আবুল হাশেম উপজেলার শ্রীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। স্বজনদের এবং মৃতের মা আমেনা খাতুনের কোনও সন্দেহ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরু ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে নিখোঁজ হওয়ার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করছিল। ২৪ ঘন্টা পর লাশটি উদ্ধার হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি