1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নেত্রকোনায় নতুন পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর যোগদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নেত্রকোনায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো: ফয়েজ আহমেদ। সোমবার (২২ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে তিনি তাঁর দায়িত্ব বুঝে নেন।

এসময় আগে বিদায়ী পুলিশ সুপার আকবর আলী মুন্সী দাপ্তরিকভাবে নবাগত পুলিশ সুপারকে তার দায়িত্ব বুঝিয়ে দেন।
নব্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ ১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

তিনি ১৯৯৫ সালে খুলনা পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও ১৯৯৭ সালে একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০০৩ সালে বিএসএস (সম্মান) এবং ২০০৪ সালে এমএসএস ডিগ্রী লাভ করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন।২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রাপ্ত বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের University of Leicester ‡_‡K MSc in Terrorism, Security and Policing ডিগ্রী লাভ করেন।

দীর্ঘ ১৫ বছর চাকুরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-ঢাকা, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরি কোস্ট), যশোর, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল ডিআইজি অফিস, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন।

কর্মজীবনে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, সুইজারল্যান্ড, ইটালি, বেলজিয়াম, অস্ট্রিয়া, সৌদি আরব ভ্রমন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি