1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে প্রকাশ মণ্ডল নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে, বিকেলে নিজ বাড়ির পাশেই অদূরে চকপাড়া রেল বিজ্রের কাছে ট্রেনের ধাক্কায় আহত হন প্রকাশ। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন।

প্রকাশ নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং চকপাড়ার বাসিন্দা কাঠমিস্ত্রি মধু মণ্ডলের প্রথম স্ত্রীর তিন সন্তানের একজন।

প্রতিবেশী ও স্বজনরা জানান, শনিবার সকালে নিজেই রান্নাবান্না করে বাইরে যায়। বাড়ির পাশেই রেললাইন। সেখানে হাঁটতে গেলে একটি রেলব্রিজ পার হতে হয়। ব্রিজের পরেই রাজুরবাজার যাওয়ার পথে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় প্রকাশ ছিটকে পড়ে যায়। এসময় ট্রেনের ধাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় গুরুতর আহত হয়।

এ ব্যাপারে প্রতিবেশী সৈয়দা নাজনীন সুলতানা শোক প্রকাশ করে বলেন, প্রকাশ অনেক কষ্ট করে পড়াশোনা করছিল। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যারাই খবর পাচ্ছেন, তারাই এসে এক নজর দেখতে ভিড় করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি