1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

নেত্রকোনায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনায় ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে সোনালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সুমন সরকার (২৬) নামে একই ব্যাংকের অপর এক কর্মকর্তা আহত হন।

গুরুতর অবস্থায় আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা বৃহৎ মা মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সোনালী ব্যাংক লিমিটেড নেত্রকোনার মদনপুর শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাসা শহরের নাগড়া মীরবাড়ি এলাকায় এবং গ্রামের বাড়ি সদর উপজেলার ঝাউসী গ্রামে। তিনি ওই গ্রামের মো. রহুল আমিনের ছেলে।

আর আহত কর্মকর্তা সুমন সরকার সোনালী ব্যাংক নেত্রকোনা কার্যালয়ে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত। তার বাসা শহরের মোক্তারপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সোনালী ব্যাংক নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও সুমন সরকার রোববার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে ঝাউসী এলাকা থেকে শহরে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সুমন সরকার। তারা নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পরলা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে আবু বক্কর সিদ্দিক ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকার নিচে তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর সঙ্গে থাকা সুমন সরকারকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি