1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নেত্রকোনায় জাতীয় পতাকা উত্তোলন করল শত শিশু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নেত্রকোনায় ১০০ শিশু ১০০টি জাতীয় পতাকা উত্তোলন করে।

বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে শিশুদের নিয়ে ১০০ পাউন্ড ওজনের কেক কাটেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

এর আগে বুধবার সকাল ৮টায় মোক্তারপাড়া মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল পৌনে ১০টায় মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ ও আনন্দর‌্যালি। সকাল সাড়ে ১০টায় ১০০ জন শিশুকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাইকেল র‌্যালি প্রভৃতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারী-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি