1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মোড়ে স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিলসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ বিচার চেয়ে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, নিহতের শশুর আব্দুল আমিন ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশ ডাকেন গ্রামের মাতবররা। সালিশ চলাকালে নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের বন্ধু সমাজ কল্যাণ ক্লাবের সহ সভাপতি আশাদ মিয়াকে (৩০) প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে পিটিয়ে গুরুতর জখম করে।

ওইদিনই আহত আশাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় কলমাকান্দা থানার পুলিশ তিনজনকে আটক করে।

এদিকে, আশাদকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের শ্বশুর আব্দুল আমীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি