1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নেত্রকোনায় ‘কঠোর’ লকডাউনে বিশাল গরুর হাট!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন উপেক্ষা করে নেত্রকোনার মদনে বসেছে পশুহাট। পৌর সদরে দেওয়ার বাজারে আজ বৃহস্পতিবার এ হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানান বাজার কর্তৃপক্ষ।

মদন উপজেলার সর্ববৃহৎ হাট পৌর সদরের দেওয়ান বাজার প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বসে। তবে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে পশুর হাট।

জানা যায়, হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে মাস্ক নেই। সরকারে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে মদনে এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

বাজার পরিচালনাধীন ওয়াকফস্টেইট এর মোতায়াল্লি দেওয়ার মোদাচ্ছের হোসেন শফিক বলেন, সপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছিল। ক্রেতা-বিক্রেতারা চলে আসায় আমাদের কিছু করার নেই। কিন্তু প্রসাশন এ ব্যাপারে সহযোগিতা না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গরুর হাট বসানো বন্ধ রাখা সরকারি নির্দেশনা না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি