1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

নেত্রকোনার পূর্বধলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) উপজেলার মেঘশিমুল উত্তর পাড়া, লাউয়ারী ও টাংগাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার মেঘশিমুল উত্তর পাড়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে ইভা (৬), ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের সুমন মিয়ার ছেলে জুনায়েদ (৪) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামের শিপন মিয়ার ছেলে আল আমিন (২)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে ইভা বাড়ির পাশে পুকুরে হাঁস আনতে যায়। এসময় সে হঠাৎ পানিতে পড়ে যায়। খোঁজ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই দিন দুপুরে জুনায়েদ সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুনায়েদের পরিবার ঢাকায় থাকে। ঈদ উপলক্ষে তারা গ্রামের বাড়িতে এসেছিল।

এদিকে আল আমিন তার নানার বাড়ি উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি