1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনা শহরের মইনপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা কেউ বলতে পারছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুনের ঘটনায় চারটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এলাকাবাসী জানায়, মাইন উদ্দিনের ৪টি ভাড়াকৃত দোকানে একটি ফার্মেসি, দুটি বড় মুদির দোকান ও একটি চায়ের স্টল ছিল। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন দোকান মালিকরা। পথে সজল ভৌমিকের দোকানের উপর থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীসহ দোকান মালিকরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, নেত্রকোনা বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি