1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী জব্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী জব্দ করেছে বর্ডার গার্ড নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। জব্দকৃত মেহেদীর আনুমানিক মূল্য ৬,৬৯,৯১০ টাকা।

সোমবার দুপুরে নেত্রকোনা বিজিবির উপ অধিনায়ক নুরুদ্দীন মাকসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সোমবার (১২ এপ্রিল) সকালে জেলার দূগার্পুর উপজেলার ২ নং দূগার্পুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল টহল দিচ্ছিলেন।
এ সময় সীমান্ত পিলার ১১৬৩ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিনকি নামক এলাকা হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৪৬৪০ পিস ভারতীয় কাবেরি মেহেদী জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করার প্রস্তুতি চলছে।

তবে এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি