1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নেত্রকোনার মগড়া নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নেত্রকোনা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামে মগড়া নদী দিয়ে ভেসে আসা অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে পুলিশ এসে মাথাবিহীন লাশটি উদ্ধার করে।

তবে লাশটি কোথা থেকে কিভাবে এসেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। লক্ষিগঞ্জ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন বলেন, আমাদের বাজারের পাশে ব্রিজের কাছে একটি লাশ এসে লেগে গেলে শ্রমিকরা সরিয়ে দেয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধারণা করা হচ্ছে মদন অথবা আটপাড়া উপজেলা থেকে ভেসে আসতে পারে লাশটি। প্রাথমিক অনুমানে মনে হয়েছে লাশটি কোনো অজ্ঞাত নারীর।

লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে জানিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল জানান, জেলার সংশ্লিষ্ট সকল থানায় খবর দেয়া হয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে তথ্য-উপাত্ত নেয়ার জন্য। লাশটি উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি