1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

নেত্রকোনার দুর্গাপুরে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে খালেদা আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলার পৌর এলাকার দক্ষিণ পাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী হাবিবুল্লাহকে আটক করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুবুর রহমান জানান, সকালে থানায় খবর আসে হাবিবুল্লাহর স্ত্রী নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আমরা খবর পেয়ে গিয়ে দেখি তারা লাশ উদ্ধার করি। গৃহবধূ খালেদা ও হাবিবুল্লাহর গত সাত বছর পূর্বে বিয়ে হলেও কোন সন্তানাদি নেই। তবে পারিবারিক কলহ ছিলো। এরই জেরে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় হাবিবুল্লাহর স্ত্রী।

তিনি আরও বলেন, এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে স্বামী হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি