1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

‘প্রতিদিন দুধ পান করুন, স্বাস্থ্য মেধা বাড়িয়ে তুলুন,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে জেলার বিভিন্ন এলাকার দুগ্ধ খামারিরা ও কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় র‍্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর।

পরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডাক্তার মনোরঞ্জন ধরের পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নেত্রকোনা সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি