1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোণা- ৪ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য ঘোষিত নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর।

রোববার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠিত হবে ব্যালটে। নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন। ৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।

টানা তিন মেয়াদে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য ছিলেন রেবেকা মমিন। তিনি ২০০৮ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া রেবেকা মমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি