1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নুরের বিরুদ্ধে পূর্বধলা থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ মানহানির অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে অভিযোগটি দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।

রতন তার অভিযোগে উল্লেখ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ১৪ এপ্রিল তার ফেসবুক পেজ থেকে এক ঘণ্টার লাইভে আওয়ামী লীগকে জড়িয়ে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। নুর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও চিটার-বাটপার।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নুর এ ধরনের বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছেন। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

রতন জানান, পূর্বধলা থানার ডিউটি অফিসার তার অভিযোগটি গ্রহণ করেছেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিব্বির আহমেদ বলেন, ‘আমি থানার বাইরে থাকায় অভিযোগটি এখনো দেখিনি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি