1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বংশাল শাখার ২ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশালের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন-বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর ও ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাফি।

বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বংশাল থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর নিহতের মা সাহিদা বেগম মামলা করেন। মামলার তদন্তে তানভীর ও আল আমিনের নাম পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি