1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নির্বাচনে প্রার্থী হওয়ায় মসজিদের খতিবকে অব্যাহতির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় মুফতি মো. শামছুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে নিজের ফেসবুক আইডি থেকে করা এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মসজিদ পরিচালনা কমিটির দেওয়া অব্যাহতি পত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা ও সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন। তাই তাকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

জানা গেছে, মুফতি শামছুদ্দোহা প্রায় এক যুগ ধরে ঢাকার ধানমন্ডির সাইন্সল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন।

নিজের ফেসবুক পোস্টে শামছুদ্দোহা দাবি করেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, পূর্বে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও তাকে এবং আরিফ বিন হাবিব নামে আরেক আলেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া আরেক পোস্টে শামছুদ্দোহা জানান, অব্যাহতির চিঠি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তিনি জুমার নামাজ পড়াতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশে নিষেধ করা হয়। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে উল্লেখ করেন তিনি।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ হোসেন সোহরাবের বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি