1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‍্যাব : মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে র‍্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দ্বায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দ্বায়িত্ব পালন করব।

তিনি আরও বলেন, আমাদের যারা আছেন তাদেরকে আইনকানুন বিষয়ে কিছু ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি