1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন সংসদ সদস্য মুরাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) খুলে পড়ে আহত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ডান চোখের ভ্রুর ওপর তিনটি সেলাই দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ক্ষতস্থানে ড্রেসিং করে দিয়েছেন। এর পর থেকে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন মুরাদ হাসান।

জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আহত হন মুরাদ। সিলিং ফ্যান খুলে তাঁর মাথার ওপর পড়ে।

মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। আজ দুপুরে তিনি বলেন, সেলাই থাকার কারণে ব্যথা অনুভূত হচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বলে ওঠে। তবে অবস্থা বৃহস্পতিবারের চেয়ে ভালো।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি