1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নিজ কক্ষে মিলল চিকিৎসকের রক্তাক্ত মরদেহ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ময়মনসিংহ নগরীতে বসতঘরের নিজ কক্ষ থেকে সাদমান রাফি রনি (৪০) নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নগরীর পুরহিতপাড়া এলাকার প্রিয়প্রাঙ্গন নামের বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, নগরীর পুরোহিতপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে ডা. সাদমান রাফি রনি (৪০) কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে এনেসথেশিয়া চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডা. নাহিদা সুলতানা নিপা সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ডা. সাদমানের কক্ষে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান বৃদ্ধা মা রেহেনা বেগম। বাড়িতে মা ও সাদমান ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে কাজ করে। কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি। শরীরে কোনো আঘাতের চি‎হ্ন না থাকলেও ডা. সাদমানের কক্ষের মেঝে রক্তে ভেজা ছিলো।

সুরতহাল শেষে পুলিশ জানিয়েছেন, নিহতের অন্ডকোষের কাছে একটি ছোট ছিদ্র পাওয়া গেছে। সে দিক দিয়েই রক্তক্ষরণে মৃত্যু হতে পারে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের অন্ডকোষের কাছে ইনজেকশন নেওয়ার ছিদ্র পাওয়া যাওয়া গেছে। নেশাজাতীয় ইনজেকশনও পাওয়া গেছে। এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি