1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর ঝিনাই নদী থেকে বিদেশফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা এলাকায় নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান আব্দুল্লাহ সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের কৃষক আমজাদ আলী ছেলে।

গত ২২ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ি থেকে চর রৌহা বাজারের উদ্দেশ্যে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। মিজানুর রহমানকে খোঁজে না পেয়ে গত বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আমজাদ আলী সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে, আজ সকালে চররৌহা বাজার সংলগ্ন ঝিনাই নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহতের বাবার আমজাদ আলী অভিযোগ করে বলেন, তার ছেলে মিজানুর রহমানকে কাজের উদ্দেশ্যে সৌদি আরব পাঠানো হয়। বিদেশে থাকা অবস্থায় মিজানুর রহমানের নিকট থেকে টাকা ধার নেয় একই এলাকার আব্দুল কদুসের স্ত্রীর কল্পনা বেগম। সৌদি থেকে ফিরে কল্পনার কাছে টাকা ফেরত চাইলে টাকা দেবে না বলে হুমকি দেয়। তিনি আরো অভিযোগ করে বলেন, হাওলাতি টাকাকে কেন্দ্র করে তার ছেলে মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে লাশ উদ্ধারের পর থেকে কল্পনা বেগম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, মিজানুর রহমান আব্দুল্লাহ নিখোঁজ হলে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি