1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

নিখোঁজের ১৮ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল কলেজছাত্রের মরদেহ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বাবাকে ঘুরতে যাওয়ার কথা বলে ঘুরতে গিয়েছিলেন ব্রহ্মপুত্র নদের পাড়ে৷ এরপরই নিখোঁজ হন জোহাহের আকসির জাহিন (১৭) নামে এক কলেজছাত্র। ঘটনার ১৮ ঘণ্টা পর নদে ভেসে উঠে তার মরদেহ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীতে। বৃহস্পতিবার (৪ মে) সকালে নগরীর জেলখানা গুদারাঘাট এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত জাহিন নগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে ময়মনসিংহ নটরডেম কলেজের একাদশের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে জাহিন তার বাবা রুহুল আমিনের সঙ্গে ভর্তির ট্রান্সফার সংক্রান্ত কাজে নগরীর কাঠগোলা বাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যান। সেখান থেকে জাহিন তার বাবাকে বলে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। কিন্তু দেড় থেকে দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তাকে কল করলেও সে রিসিভ করছিলো না।

এ অবস্থায় বাবা রুহুল আমিন জাহিনের মা মাসুদা সুলতানা লিলিকে ছেলে নিখোঁজের বিষয়টি জানালে তিনি জাহিনের ফোনে কল করতে থাকেন। একপর্যায়ে নদের পাড়ে কাজ করা বালু শ্রমিক ফোন রিসিভ করে জানান, তিনি মোবাইলফোনটি ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িয়ে পেয়েছেন। পরে জাহিনের পরিবারের লোকজন নদের পাড়ে এসে জাহিনের ব্যবহৃত জুতা ও চশমা খুঁজে পায়।

এরপর বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। ওইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোঁজেন। তবে তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং পরদিন আবারও খোঁজা হবে বলে জানান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ নেওয়ার আবেদনের প্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি