1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

নিখোঁজের সাত ঘন্টা পর শিশুর লাশ মিলল পুকুরে

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের প্রায় সাত ঘন্টা পর পুকুর থেকে মো.জিহাদ মিয়া (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো.আবুল বাশার।

গত রাত শনিবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের টুনপাড়া এলাকার বাড়ির পাশের বন্যাকবলিত গভীর খুর বা পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু জিহাদ ওই গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার থেকে নিখোঁজ হয় শিশু জিহাদ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না জিহাদকে। পরে সন্দেহজনক ভাবে বাড়ির পাশের পুকুরে নেমে খোজাখুজির এক পর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।পরে আজ (৯জুলাই)রবিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জিহাদকে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি