1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নিকলীতে ২০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের নিকলীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদসহ মো. করতুজ আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (১ মার্চ) দিবাগত রাতে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. করতুজ আলী গোড়াদিঘা গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এ প্রেক্ষিতে সোমবার (১ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় র‌্যাব অভিযান চালায়। অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো. করতুজ আলীকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি