1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নিকলীতে নদী থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে মইজ উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার সকালে গোড়াদিঘা এলাকায় ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শান্তিপুর গ্রামের মলহাটির মৃত মধু মিয়ার ছেলে এবং সিংপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মইজ উদ্দিন। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে নদীতে গিয়ে মাছ ধরার নৌকাটি পেলেও তার সন্ধান পায়নি। রবিবার ভোরে ধনু নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ জানান, তার মাথা, ডান হাত ও ডান পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি