1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নাসিবের সহায়ক কমিটির আহ্বায়কের দায়িত্বে মনিরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর সহায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ইনফিনিটি, রিচম্যান, লুবনানের পরিচালক মো. মনিরুল হক খান।

সোমবার (১০ মার্চ) নাসিবের মিডিয়া অ্যান্ড প্রটোকল অফিসার জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসকের বর্ধিত মেয়াদ গত ১১ ফেব্রুয়ারি উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার পর এখনো কোনো প্রশাসক নিয়োগ করা হয়নি। ফলে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। এ পরিস্থিতিতে নাসিবের প্রশাসনিক কার্যক্রম এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নাসিবের সহায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গত বছরের ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নাসিবের প্রশাসক সুব্রত কুমার দে বাণিজ্য সংগঠন আইন ১৮-এর উপধারা (২)(ক) -এ প্রদত্ত ক্ষমতাবলে মো. মনিরুল হক খানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি সহায়ক কমিটি গঠন করেন। নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা কার্যনির্বাহী কমিটি না হওয়া পর্যন্ত নাসিবের সার্বিক কার্যক্রম উক্ত সহায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

কমিটির অন্যান্য সদস্য হলেন— ময়মনসিংহের মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আব্দুল হামিদ, রাজশাহী সিল্ক গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স সাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী হাজী আব্দুস সাত্তার, জামালপুরের এম কে এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি