1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নালিতাবাড়ী সীমান্তে ফেনসিডিলের বড় চালানসহ আটক ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পানিহাটা এলাকা থেকে ভারতীয় দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিলের চালানসহ মাদক কারবারি সাইফুল ইসলাম বাপ্পিকে (৩৫) আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্ত সড়কের পানিহাটা এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ভারতঘেঁষা পানিহাটা এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ভারতীয় ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায় চালক ও মাদক কারবারিরা। এ সময় দুই মোটরসাইকেলে থাকা অপর দুই মাদক কারবারির একজন দৌঁড়ে পালাতে পারলেও সাইফুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। পরে মাদকের চালান ও পরিবহনসহ তাকে রামচন্দ্রকুড়া ক্যাম্পে আনা হয়।

বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে জব্দকৃত ফেনসিডিল গুলো হস্তান্তর করা হয়। জব্দকৃত ফেনসিডিলের বর্তমান মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে পানিহাটা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলের চালান আনা হয়। বিষয়টি আমাদের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকের এ চালানটি জব্দ ও একজনকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি