1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রোববার সন্ধ্যায় উপজেলার নালিতাবাড়ী হালুয়াঘাট সড়কের ভালকাকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম বিপ্লব হোসেন (৩০)। তিনি শেরপুর পৌরশহরের বাগরাকসা এলাকার মোরাদ হোসেনের একমাত্র ছেলে। আহত ওই নারী উপজেলার ভালকাকুড়া গ্রামের মোছা. রেহেনা বেগম (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শেরপুর শহর থেকে মোটরসাইকেল নিয়ে বিপ্লব নালিতাবাড়ী উপজেলা সদরে আসেন। সন্ধ্যার দিকে বিপ্লব পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা যাওয়ার উদ্দেশ্যে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। এ সময় ভালকাকুড়া গ্রামে গৃহিণী রেহেনা বেগম সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক বিপ্লব ও ওই নারী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক বিপ্লব। এ ঘটনায় ওই নারীর বাম পা ভেঙে যায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হন।

পথচারী ও এলাকাবাসী তাঁদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি