1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড ও জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ করাত কল ও অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিভিন্ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, ভোগাই নদীর ফকির পাড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় খোরশেদ আলম নামে জড়িত একজনকে আটক করে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনা করায় চারটি করাত কল মালিককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে একটি করাত কলের মালিক ব্যতীত অন্যগুলোর মালিককে তাৎক্ষণিক না পাওয়ায় শ্রমিককে আটক করা হয়।

করাত কল গুলো হলো- শহরের গড়কান্দা মহল্লার ফায়সাল ‘স’মিল ও সাদাফ ‘স’মিল, বাঘবেড় বাজারের তৈয়ব ‘স’মিল এবং সিধুলী চৌরাস্তা এলাকার ফরিদা ‘স’মিল। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়কান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে মহাসড়কের পাশে গড়ে উঠা কয়েকটি চায়ের দোকান উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা বন কর্মকর্তা আক্রাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি