1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য নামাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে। যে কারণে, শেরপুরের নালিতাবাড়ীতে অনাবৃষ্টি থেকে বাঁচতে একসঙ্গে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ঈদগাঁ মাঠে এ নামাজ আদায় করা হয়।

জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রায় এক মাস পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। এ অবস্থায় কৃষকরা পড়েছেন মহাবিপদে। আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান বলেন, ‘অনাবৃষ্টির কারণে আমাদের এলাকার মানুষ বিপদে আছে। রোদ আর খরার কারণে কৃষক চাষাবাদ করতে পারছেন না। তাই বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় এই বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে।’

১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, ‘বৃষ্টির অভাবে ধান নষ্ট হচ্ছে। আমার ইউনিয়নের ইমাম ও মুসল্লিরা নামাজের আয়োজন করেছি মহান আল্লাহ পাকের রহমতের আশায়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি