1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নালিতাবাড়ীতে দেড় হাজার পরিবার পানিবন্দী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে মানুষ দুর্ভোগে পড়েছে। এ ছাড়া ঢলের পানিতে শহরের দুটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদের তিনটি স্থানে বাঁধ ভেঙে যায়। এ ছাড়া পৌর শহরের গড়কান্দা ও নিচপাড়া এলাকায় শহর রক্ষা ৫০০ মিটার ও নিচপাড়া এলাকায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। ফলে গড়কান্দা, নিচপাড়া, শিলপাড়া এলাকায় প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

পানিবন্দী হয়ে পড়ায় এসব পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ঢলের পানিতে নালিতাবাড়ী-নিচপাড়া সড়কের প্রায় ১ কিলোমিটার ও নালিতাবাড়ী-নয়াবিল সড়কের ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। এ পথে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কলসপাড়, যোগানিয়া ও বাঘবেড় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ ব্যাপারে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আশা করি, দ্রুত এই পানি নেমে যাবে। আমি ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়েছিলাম। সংশ্লিষ্ট কাউন্সিলরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি