1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

ভোগাই নদীর তীর ভেঙ্গে সমতল খুঁড়ে অবৈধ ভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানে ৩টি শ্যালুচালিত ড্রেজার অকার্যকর ও ১৫টি শ্যালুচালিত ড্রেজার নিলামে দুই লাখ ১২ হাজার টাকা বিক্রি করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাহাড়ি ভোগাই নদীর তীরবর্তী সমতল ভূমি এবং নদীরক্ষা বাঁধ ও তীর খনন করে ভূ-গর্ভস্থ বালু অবৈধভাবে উত্তোলন চালিয়ে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী।

মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও আবার বালু উত্তোলন চলতে থাকে। বালু খেকোদের থাবায় বর্তমানে নদীর সেই প্রাকৃতিক রুপ নেই। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি মেশিন অকার্যকর করা হয় এবং ১৫টি বালু উত্তোলনকারী মেশিন জব্দ করে তা বিকালে নিলামে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন জানান, জব্দকৃত মেশিনগুলো জব্দ করে বিকেল ৫ টার সময় উপজেলা প্রশাসনের কক্ষে প্রকাশ্য নিলামে দুই লাখ ১২ হাজার টাকা বিক্রি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি