1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

নালিতাবাড়িতে বিদেশি মদের বোতলসহ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ৬৪টি বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। আজ রবিবার নালিতাবাড়ি উপজেলার আন্দারুপাড়া গ্রামের বারমারী মিশন মোড় সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চান্দের নগর গ্রামের মো. খোরশেদ আলম (৩৭) এবং নালিতাবাড়ি উপজেলার আন্দারুপাড়া গ্রামের মো. আ. আজিজ (৩২)।

এসময় তাদের কাছ থেকে ৬৪টি বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানান। আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি