1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধারসহ মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। ১৩ মে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আটক রুহুল আমিনের বাড়িসহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আসা ওইসব চিনি উদ্ধার করা হয়।

আটক রুহুল আমিন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ী দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই চিনি বাংলাদেশে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ও নালিতাবাড়ী থানা পুলিশ। পরে চিনি চোরাচালানের সাথে জড়িত রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় থাকা গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। সেই সাথে গ্রেফতার করা হয় রুহুল আমিনকে।

উদ্ধারকৃত চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা হবে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা জানান, এই চোরাচালানের সাথে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। আমরা গ্রেফতার রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। আশা করছি তার মাধ্যমে আমরা আরও তথ্য পাবো। ওই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে হালুয়াঘাটের সীমান্ত দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে স্টোর প্লেস হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি