1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

নারী নির্যাতন রোধে পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি করার তাগিদ চুমকির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নারী নির্যাতন রোধে পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি করার তাগিদ চুমকির

গাজীপুর প্রতিনিধি
নারী নির্যাতন-ধর্ষণ রোধে গ্রাম, পাড়া-মহল্লায় কমিটি গঠন করার তাগিদ দিয়েছেন গাজীপুর-৫ আসনের এমপি এবং সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খুদে বর্মী লালমাটি মাঠে বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজ উদ্দিনের ৩৬তম শাহাদাতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেহের আফরোজ চুমকি বলেন, দেশে মহামারী করোনাভাইরাস বন্যাসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অনেক ভালো কাজের মধ্যেও কিছু কিছু খারাপ কাজ হচ্ছে। ধর্ষণ-নিপীড়ন সেগুলোরই অংশ।
তিনি বলেন, সবাই মিলে যেমন দেশটিকে স্বাধীন করেছি, তেমনি মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সহনশীল হয়ে নারী নির্যাতন প্রতিরোধকল্পে গ্রাম-মহল্লায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি করে সবার সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলা গড়ে তুলতে হবে।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দুলাল, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, বাড়িয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান শুক্কুর, বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মোড়ল, গাজীপুর সিটির ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলমগীর হোসেন খান, যুবলীগ নেতা মামুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

এম এ হালিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি