1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নায়ক আরিফিন শুভ পেলেন রাজউকের ১০ কাঠার প্লট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

সংরক্ষিত কোটায় রাজউকের প্লট বরাদ্দ পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে একটি ৩ কাঠার প্লট।

গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই।’

রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

অন্যদিকে, প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করলে, সেই আবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়। পরে ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়।

সর্বশেষ গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন।

আরিফিন শুভ সর্বশেষ আলোচনায় আসেন গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে। অন্যদিকে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি