1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইলে হেফাজতের সাথে সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ১০ কর্মী আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইলে লাঠি মিছিল করেছে স্থানীয় হেফাজত ইসলাম। এ সময় তারা হাতে লাঠি ও বাঁশ নিয়ে বিক্ষোভ করে। হেফাজতের বিক্ষোভ প্রতিহত করতে এসে সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগ কর্মীরা আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রতন ভূঁইয়া, নাদিম মাহমুদ, রবি মিয়া, নবী হোসেন, হিমেল, হাবিবুর রহমান, সালাম, মাসুম, রাজু ও পিন্টু নান্দাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নান্দাইলের চৌরাস্থা এলাকার প্রেস ক্লাবের সামনে মিছিল নিয়ে সরকার বিরোধী স্লোগান দিলে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় হেফাজত কর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় ১০ জন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম সালাম বলেন, আহতদের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি