1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নান্দাইলে শিশুসহ ৪০ যাত্রী নিয়ে ধরা পড়ল ট্রাক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের হাতে শিশুসহ ৪০ যাত্রী নিয়ে ধরা পড়েছে একটি ট্রাক। এ সময় ট্রাকচালককে ৫ হাজার টাকা জরিমানা করলেও যাত্রীসহ ট্রাকটি মানবিক বিবেচনায় ছেড়ে দেন ইউএনও।

সোমবার (০৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যাত্রী বোঝাই ট্রাকটি ভৈরব থেকে নারী ও শিশুসহ ৪০ যাত্রী নিয়ে ময়মনসিংহ সদরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নান্দাইল মডেল থানার সামনে আসতেই ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে ট্রাকটি। পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ট্রাকচালককে ৫ হাজার জরিমানা করে যাত্রীসহ ট্রাকটি ছেড়ে দেন।

ট্রাকে থাকা পুরুষ যাত্রীরা জানান, তারা সবাই বরিশালে থেকে কাজ করেন। লকডাউনের কথা শুনে গতকাল বরিশাল থেকে রওনা দেন। বরিশাল থেকে প্রথমে লঞ্চে ঢাকায় আসেন। ঢাকা থেকে ময়মনসিংহগামী কোনো বাসে উঠতে না পেরে প্রথমে কিশোরগঞ্জে আসেন। পরে সেখান থেকে ভৈরবে আসেন। ভৈরব থেকে ময়মনসিংহে আসার পথে নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়েন। ট্রাকে ধাকা যাত্রীরা সবাই ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিনের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি কেটে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি