1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

নান্দাইলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মোছা. সায়মা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তসরা মাদ্রাসার অদূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সায়মা ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের মো. এরশাদ মিয়ার মেয়ে।

এলাকাবাসী বলেন, আজ সকালে মাদ্রাসা ছুটির পর সায়মা বাড়ি ফিরছিল। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তারা দাফনের জন্য জন্য শিশুর লাশ নিয়ে যেতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি