1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নান্দাইলে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

বাবার সঙ্গে নিজেদের তিনটি গরু নিয়ে হাটে বিক্রি করতে আসে নাঈম ইসলাম (১৭)। একটি বিক্রি হলেও অন্য দুইটিকে নিয়ে সন্ধ্যার পরও হাটে অপেক্ষায় ছিল। এ সময় হাটের চারপাশে টানানো বিদ্যুতের একটি তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ধরনের ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।

স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, নিহত নাইম ইসলাম হচ্ছেন- উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নাইমের পিতা আব্দুল কাদির জানান, তিনি আজ বুধবার দুপুরে নিজের তিনটি গরু নিয়ে চন্ডীপাশা খেলার মাঠে অস্থায়ী পশুর হাটে আসেন বিক্রি করতে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে শামীম ও নাইম। একটি গরু মহাসড়কের পাশে ও অন্য দুইটি গরু নিচে মাঠের এক জায়গায় ছিল। মহাসড়কের পাশের গরু বিক্রি হলেও অন্য দুইটি বিক্রি হচ্ছিল না বিধায় অপেক্ষা করছিলেন। এ সময় ছোট ছেলে নাইম বড় ভাইকে দেখতে মহাসড়ক থেকে নিচে নেমে মাঠে যায়।

কিছুক্ষণের মধ্যে লোকমুখে জানতে পারেন একটি ছেলে মারা গেছে। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন নিহত ওই ছেলেটিই তাঁর। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায়, অনেক আগেই তিনি মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি