1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নান্দাইলে বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লীতে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামে ওই শিশুর বাড়ি। আজ মঙ্গলবার সকালে বাড়িতে ছিলেন না শিশুটির মা ও অন্যরা। এ সময় একা বাড়িতে পেয়ে মৃত কেরামত আলীর ছেলে আব্দুল জব্বার শিশুটিকে মিষ্টি কেনার টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। এমন সময় আব্দুল জব্বার শিশুটির মুখে হাত চেপে ধরে ধর্ষণ চেষ্টাকালে শিশুটি চিৎকার দেয়। এ সময় পাশের বাড়ির লোকজন আসলে অভিযুক্ত জব্বার কেটে পড়েন। একপর্যায়ে তার মা খবর পেয়ে আসনে। তখনও শিশুটি ভয়ে থরথর করে কাঁপছিল। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি