1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

নান্দাইলে বন্ধুদের নিয়ে মহাজনকে খুন করেন হকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা অরণ্যপাশা এলাকার ভাড়াবাসার একটি কক্ষ থেকে গত শুক্রবার এক মহাজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আসাদ মিয়া তালুকদার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার পরদিন ময়মনসিংহ ডিবি পুলিশ হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। আজ রবিবার তাদের আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, প্রযুক্তি ব্যবহার করে খুনিদের সনাক্তের পর চারজনকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রধান অভিযুক্ত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মো. আরাফাত উল্লাহর ছেলে নাঈম ইসলাম (১৯) তাদের জানান, গত প্রায় ছয় মাস ধরে তারা আটজন হকার ও একজন মহাজন মিলে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকার অরণ্যপাশা নামক স্থানে ভাড়া বাসায় থেকে কাঠের তৈরি নানা তৈজসপত্রের ব্যবসা করে আসছিল। এ অবস্থায় মহাজনকে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা আমদানি দিত। এর মধ্যে একদিনের প্রায় তিন হাজার টাকা তিনি মহাজনকে দেননি। এ নিয়ে প্রত্যেকদিন তাগাদা করেন মহাজন জাহিদ ইসলাম তালুকদার (৫৫)। এক পর্যায়ে তিনি ঢাকায় চলে যায়। সেখানে পুরো ঘটনাটি তার বন্ধুদের জানালে বন্ধুরা সিদ্ধান্ত নেয় নান্দাইলে গিয়ে মহাজন জাহিদকে হত্যা করবে এবং তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে আসবে।

এ কথায় রাজি হয়ে নাঈম গত বৃহস্পতিবার রাতে নান্দাইলে এসে মহাজনের কক্ষে প্রবেশ করে। পরে খেয়ে সকলেই বিছানায় গেলে মহাজন জাহিদ ঘুমিয়ে পড়লে চারজনে মিলে তাকে হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে।

শুক্রবার খুব ভোরে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে নিয়ে যায় মহাজনের দুটি মোবাইল ও নগদ এক হাজার টাকা। অন্য খুনিরা হচ্ছেন- ঢাকার কোটবাড়ি এলাকার ইয়াকুব আলীর ছেলে হোসেন আলী(২১), ময়মনসিংহের নারায়নপুর গ্রামের সালামতের ছেলে রাসেল মিয়া (১৯) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (১৯)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি