1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নান্দাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নান্দাইলে পানিতে ডুবে মোছা. মরিয়ম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নান্দাইল পৌর সদরের আচারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার গোলাপ মিয়ার কন্যা।

জানা যায়, মঙ্গলবার সকালে মা শিরিনা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলা করতে গিয়ে মরিয়ম পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। রান্নার কাজ শেষ করে মরিয়মকে দেখতে না পেয়ে মা শিরিনা বেগম খোঁজাখুঁজি করেন। না পেয়ে বাড়ির পাশে পুকুরে মেয়েকে ভাসতে দেখে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মরিয়ম বাড়িতেই মারা গেছে। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি