1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নান্দাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইলের রাজগাতি ইউনিয়নের পাঁছরিল্লা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম সন্ধ্যায় হাসপাতালে মারা যান। তিনি ওই এলাকার মো. আমীর হোসেনের ছেলে।

জানা যায়, মো. শাহিন ও আশরাফুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মীমাংসার জন্য বেশ কয়েকবার সালিসও বসে। কিন্তু আশরাফুলের লোকজন এই মীমাংসা না মেনে দাপট দেখিয়ে আসছিল। বুধবার ওই জমিতে যান আশরাফুল ও তাঁর ভাই এরশাদুল। জমি চাষ করতে চাইলে এতে বাধা দেন শাহিনরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে মারামারি শুরু হলে গুরুতর আহত হন উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন। তাদের মধ্যে আশরাফুল ও এরশাদুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সন্ধ্যায় আশরাফুলের মৃত্যু হয়।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি