1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

নান্দাইলে ঝড়ে ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ বিপর্যয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের নান্দাইলের ওপর দিয়ে গতকাল বুধবার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড়ে শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত ও সহস্রাধিক গাছ পালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে ২৫টি খুঁটি উপড়ে পড়ায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবহরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত এগারটার পর নান্দাইলের বিভিন্ন এলাকায় হালকা বাতাসের সাথে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় অনেক এলাকায় এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। বিশেষ করে নান্দাইল সদর, শেরপুর, খারুয়া ও বেতাগৈর এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশী।

খোঁজ নিয়ে জানা যায়, শেরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে ঝড়ো হাওয়ার সময় নান্দাইল-দেওয়াগঞ্জ সড়কের পাশে ইজিবাইক চালক আব্দুল মালেকের নতুন বসত ঘরে উপড়ে পড়ে বিশাল আকৃতির রেইন্ট্রি গাছ। রাত ১২টার পর আকষ্মিক গাছটি বসত ঘরের ওপর পড়ে গেলে ভিতরে থাকা আব্দুল মালেকের তিন শিশু সন্তানসহ স্ত্রী থাকলেও অলৈৗকিকভাবে প্রাণে রক্ষা পায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।

স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস জানায় ঝড়ে বিভিন্ন এলাকায় ২৫টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সদরে দুপুরের পর লাইন চালু করতে পারলেও গ্রামাঞ্চলে চালু করা সম্ভব হয়নি। তারপরও সদরে থেমে থেমে বিদ্যুৎ আসা যাওয়া করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি