1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নান্দাইলে কিশোরকে নিজ ঘরে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামে এক কিশোরকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ মার্চ) রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বড় ভাই শুভ চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় তার খালার বাড়িতে ছিলেন। তার মা একই উপজেলার বাকচাঁন্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘটনার রাতে মাহফুজুর রহমান সাজিদ বাড়িতে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ বিছানার উপর ফেলে রেখে যান। পরে স্থানীয়রা সকালে বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘরে লুটপাট বা চুরি হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি, বিষয়টি রহস্যজনক। আমরা তদন্ত শুরু করেছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি