1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নান্দাইলে আওয়ামী লীগের কার্যালয় বিদ্রোহী প্রার্থীর দখলে!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী। এ অবস্থায় বিদ্রোহী প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করছেন। সেই সঙ্গে রাগের বশে আওয়ামী লীগ কার্যালয়টি দখলে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণার অফিস করেছেন। এ দৃশ্য ময়মনসিংহের নান্দাইলের হেমগঞ্জ বাজারে।

স্থানীয় সূত্র জানায়, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হাতেম আলী ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের মনোবাসনা নিয়ে এগোচ্ছিলেন। স্থানীয়ভাবে অন্যদের সাথে মনোনয়ন তালিকায় তাঁর নাম কেন্দ্রে গেলেও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন পান নৌকার মনোনয়ন। এর মধ্যে তিনি সংক্ষুব্ধ হয়ে নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাড়াও আর দুজন তাঁর প্রতিদ্বন্দ্বী। আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই কার্যালয়ের চারপাশে তিনি তাঁর ঘোড়া মার্কার পোস্টার লাগিয়েছেন। যা সবারই দৃষ্টিগোচর হয়েছে।

হাতেম বলেন, ‘বাজারের জায়গায় অফিসটি করেছি আমি। সব দেখভাল আমিই করি। এখন দখলের প্রশ্ন আসছে কেন? যেহেতু নির্বাচন করতাছি তাই স্থানীয়ভাবে প্রচারণা এখান থেকেই চালাচ্ছি। অন্য কেউ পোস্টার লাগালে লাগাইতে পারে, বাধা নেই।’

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘কার্যালয়টি ব্যবহার করলে আমি করতে পারি। কিন্তু করার সুযোগ পাচ্ছি না। এখন দলের বাইরে গিয়ে কার্যালয়টি দখলে নিয়ে হাতেম আলী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি কাউকে পরোয়া করছেন না। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি অবগত আছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি