1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুসহ ৫ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী সাময়িক বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ১৭ আসামীর মধ্যে প্রধান আসামী মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন।

এনিয়ে তৃতীয় বারের মত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। আসামী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল গফুর।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বকশীগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার পাটহাটি মোড়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম পরের দিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। এজাহারভূক্ত ৫ আসামীসহ এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি