1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নাইজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন ক্রীড়াবিদ। শনিবার (৩১ মে) সকালে প্রদেশটির গারুন মালম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনাদুলু

দুর্ঘটনার শিকার বাসটি ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে কানোতে ফিরছিল। মোট ৩১টি বাসের একটি ছিল এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাসটি, যাতে ৩৭ জন আরোহী ছিলেন। যাত্রীদের অধিকাংশই ছিলেন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তারা।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে গারুন মালম এলাকায় ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৯ জন প্রাণ হারান, পরে হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

দৈনিক নাইজেরিয়া টাইমস জানিয়েছে, বাসটির সঙ্গে কোনো বাহনের সংঘর্ষ হয়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাকি ৩০টি বাস নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

কানো রাজ্য স্পোর্টস কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি ফোনে জানান, এই ক্রীড়াবিদরা কানো রাজ্য স্পোর্টস কমিশনের একটি বাসে করে ফিরছিলেন, যা সেতু থেকে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। এক শোকবার্তায় তিনি বলেন, তারা ছিলো আমাদের জাতির সেরাদের অন্যতম নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল।

দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি