1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নরসিংদীর শিবপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা একটার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে মনোহরদী উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে উপজেলার সিএনবি এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়ক দিয়ে কলেজ গেট এলাকার দিকে যাচ্ছিল। সড়কের পঁচারবাড়ি এলাকা অতিক্রমের সময় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাসচাপায় সুমা আক্তার (৩০) নামের এক পথচারী নারী নিহত হন। এ সময় তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। নিহত সুমা আক্তার মাহমুদাবাদ এলাকার মো. হোসেন মিয়ার স্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি